1
2
| প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শ্যামনগর পূর্ব কৈখালী রাস্তাটি যেন মরণ ফাঁদ"দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
এম মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার সাতক্ষীরা
সাতক্ষীরার অন্যতম উপজেলা শ্যামনগরের পল্লীতে জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা টি মরণ ফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিন পরিদর্শনে প্রকাশ, শ্যামনগরের উপকূলীয় পল্লী পূর্ব কৈখালীর এক নম্বর ওয়ার্ড,স্থানীয় আব্দুল্লার দোকানের মোড় হতে মজিদ মাস্টার বাড়ির সংলগ্ন দুই কিলোমিটার এর অধিক রাস্তাটি চরম দুরবস্থায় পড়ে আছে।
স্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা হলে জানা যায়,সঠিকভাবে রাস্তাটির কার্যক্রম না করায় ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ও চলাচলের বিকল্প কোনো পথ না থাকার কারণে আজ রাস্তাটি ভয়ংকর রূপ ধারণ করেছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।স্বাভাবিকভাবে হেঁটে চলাফেরা করার মত অবস্থা নেই। দ্রুত রাস্তাটি সংস্কারের নিমিত্তে স্থানীয় প্রশাসন সহ ইউ এন ও মহোদয়ের নিকট জোরালো দাবি জানিয়েছেন এলাকার ছোট বড় সকল স্তরের মানুষ।
কৈখালী এলাকাটি স্বাভাবিক একটি গ্রাম্য এলাকা।১২ মাস বিভিন্ন ফসল সবজি বিশেষ করে তরমুজের জন্য বিখ্যাত কৈখালী তথা
ভেটখালি। এই এলাকা থেকে বিভিন্ন ব্যবসায়ী সবজি সহ নানারকম ফল বাইরে সরবরাহ করে থাকে এলাকার মানুষ অনেকটা কৃষি নির্ভর। পল্লী এলাকা হিসেবে ফসলি সবজি বিশেষ করে তরমুজ ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়ে থাকে।যাতায়াতে বিপাকে পড়েন ব্যবসায়ীরা।উক্ত রাস্তাটি সংস্কারের নিমিত্বে পথ চেয়ে আছে কৈখালীর এক নম্বর ওয়ার্ডের হতদরিদ্র জনগোষ্ঠী।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর